logo

দি নিউজের ‘ইফতার বিতরণ প্রতিদিন’ কার্যক্রম আজ কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে

মহামারী করোনায় কর্মহীন অসহায়-দুঃস্থ, রাস্তার পাশে পড়ে থাকা মানুষের মাঝে ১৭ রমজানে দি নিউজের ‘ইফতার বিতরণ প্রতিদিন’ কার্যক্রম অনুষ্ঠিত।

আজ ১১ মে সোমবার ১৭ রোজায় রাজধানীর কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে জাপানস্থ সনাতন হিন্দু ফাউন্ডেশন এর সহায়তায় ইফতার বিতরণ প্রদান করে দি নিউজ। ইফতার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, ছোলা, পেঁয়াজী, বেগুনি, খেজুর।

এই ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দি নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী ও বার্তা সম্পাদক রাই কিশোরী চৌধুরী।

জাপানস্থ সনাতন হিন্দু ফাউন্ডেশন এর সহায়তায় এবং দি নিউজের উদ্যোগে আজকের এই ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

ইফতার দেওয়া প্রসঙ্গে প্রমিথিয়াস চৌধুরী বলেন,  ইফতার নিয়ে যাওয়ার সাথে সাথেই অসংখ্য লোক হাত বাড়িয়ে দেয়। সীমিত ইফতার নিয়ে ৫/১০ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। বাকিদের হাতে দিতে না পারার অনেক কষ্ট। তবে আশা করছি জাপানস্থ সনাতন হিন্দু ফাউন্ডেশনের সহায়তায় আগামী দিনগুলিতে সহাযোগিতা চালিয়ে যাওয়া যাবে।